• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক আটকে বিক্ষোভ: কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদ

তানিসা সুস্মি‌ , সহকারী সম্পাদক / ২৯১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

ঢাকা, ১৬ জুলাই, ২০২৪: কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এই বিক্ষোভটি সকাল ১০টায় শুরু হয় এবং বিকাল পর্যন্ত চলে।

কোটা সংস্কার আন্দোলন বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জোরদার হচ্ছে। শিক্ষার্থীরা সরকারি চাকরির কোটা পদ্ধতির সংস্কার দাবি করে আসছেন। গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দাবিতে বিক্ষোভ করলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এই ঘটনার প্রতিবাদে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রাস্তায় নামেন। তারা বিশ্ববিদ্যালয়ের সামনের প্রধান সড়ক অবরোধ করে এবং কোটা সংস্কারের দাবিতে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা ‘হামলাকারীদের বিচার চাই’, ‘কোটা সংস্কার এখনই চাই’ এমন স্লোগান দিতে থাকেন ।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিক্ষোভে পূর্ণ সমর্থন করেছেন । ব্রাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভ ডোলান্ট শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন – “তোমরা আন্দোলন করে যাও ,কোনো অ্যাটাক হলে আমি গেইট খুলে দিবো তোমারা ভিতরে ডুকে যাবা বাকিটা আমাদের সিকিউরিটি গার্ড দেখে নেবেন”। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার এমন বক্তব্য সত্যিই প্রশংসনীয় ।বিক্ষোভের ফলে সড়কে যানজট সৃষ্টি হলেও অনেক সাধারণ মানুষ শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান।

কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিক্ষোভ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি দেখিয়ে দেয় যে দেশের শিক্ষার্থীরা ন্যায্য দাবির পক্ষে কিভাবে একত্রিত হতে পারে এবং সমাজের পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। সরকারের উচিত শিক্ষার্থীদের দাবিগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করা এবং সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/