• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

পঞ্চগড়ে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে  ট্রাকের চাপায় নারীর মৃত্যু

হেকমত আলী মন্ডল‌ , স্টাফ রিপোর্টার / ১৯৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

পঞ্চগড়ে ছেলের সাথে মোটরসাইকেল যোগে বাজারে প্রয়োজনীয় কেনাকাটা করতে গিয়ে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে শেফালী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে ছেলে ইব্রাহিম (২৬)।

 

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

জানা গেছে, নিহত মা শেফালী বেগম একই ইউনিয়নের মাঝিয়ালী গুচ্ছ গ্রামের জামাল হোসেনের স্ত্রী।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছেলে ইব্রাহিম তার মা শেফালী বেগমকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে ভাউলাগঞ্জ বাজারে কেনাকাটার উদ্দেশ্যে যান। পরে কেনাকাটা শেষে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় একটি ভ্যানকে পাশ কাটানোর সময় হঠাৎ ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে মা শেফালী বেগম পাকা সড়কে ছিটকে পড়েন। এসময় দেবীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী দশ চাকার ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মা শেফালী বেগম। এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

 

চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ সড়ক দূর্ঘটনায় ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/