• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

ইপিজেড থানা পুলিশ কর্তৃক অজ্ঞান পার্টির ০৩ (তিন) সদস্য গ্রেফতার

মোহাম্মদ দিদারুল ইসলাম , চট্টগ্রাম ব্যুরো প্রধান / ২২৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

গত ০৮/০৭/২০২৪ ইং তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় ইপিজেড থানাধীন বন্দরটিলা জেলেপাড়া রেলবিট রফিকের দোকানের সামনে রাস্তার উপর ভ্রাম্যমান নারিকেল বিক্রেতা মোঃ রাছেল (২৩), পিতা- জামাল উদ্দিন, মাতা- ফরিদা বেগম, সাং-খানখানাবাদ, খয়রাত আলী মুন্সীর বাড়ি, ৩নং ওয়ার্ড, পোঃ-কদমরসুল, থানা- বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- রফিক জমিদারের ভাড়া ঘর, বন্দরটিলা, পোঃ-সেইলর্স কলোনী, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম‘কে ও ০৯/০৭/২০২৪ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৭.০০ ঘটিকার সময় ভ্রাম্যমান লুঙ্গি বিক্রেতা মোঃ আব্দুর রাজ্জাক (৪০), পিতা- মোঃ ইসলাম মোল্লা, মাতা- মোছাঃ রহিমা খাতুন, সাং-সাথিয়াকোলা, কাশিনাথপুর ইউপি, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা, বর্তমানে-বন্দরটিলা দারুসালাম মসজিদের পাশে আলম খাঁ এর বাসার নীচ তলা, রুম নং-১৪, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রামদ্বয়কে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশকে ঔষধ মিশ্রিত জুস খাওয়াইয়া অচেতন করে ভ্রাম্যমান নারিকেল বিক্রেতা মোঃ রাছেল (২৩) এর নিকট থেকে নারিকেল বিক্রির নগদ ৪২,০০০/- (বিয়াল্লিশ হাজার) টাকা ও তাহার ব্যবহৃত একটি আইটেল এন্ড্রোয়েড মোবাইল ফোন এবং ভ্রাম্যমান লুঙ্গি বিক্রেতা মোঃ আব্দুর রাজ্জাক (৪০) এর নিকট হইতে লুঙ্গি বিক্রির নগদ ১,৭৫০/- (এক হাজার সাতশত পঞ্চাশ) টাকা নিয়া যায়। উক্ত সংবাদ প্রাপ্তির পর ইপিজেড থানার অপারেশন অফিসার এসআই (নিঃ) আবছার উদ্দিন রুবেল এর নেতৃত্বে এসআই (নিঃ) শাকিলুর রহমান ও এসআই (নিঃ) শেখ তারিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ ইপিজেড থানা এলাকা সহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পযালোচনা সহ অন্যান্য পুলিশিং কলা কৌশল অবলম্বন করে ঘটনা পরবর্তী ০৪ ঘন্টার মধ্যেই উক্ত ঘটনার সাথে জড়িত অজ্ঞান পার্টির সদস্য ১। মোঃ রবিউল ইসলাম বেলাল (২৫), পিতা- মৃত লতিফ আকন্দ, মাতা-মৃত ফজিলা বেগম, সাং-বাঁশবুনিয়া, পোঃ-আমুয়া, থানা-কাঠালিয়া, জেলা-ঝালকাঠি, বর্তমানে-নেভী হল রোড, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ হালিম (৩৫), পিতা-মৃত আলম আবুল হাসেম, মাতা-মোছাঃ আলেয়া বেগম, সাং-নারিকেল তলা পৌরসভা ১নং ওয়ার্ড, শেখ হাসিনা আবাসন প্রকল্প, ব্যারাক নং-০৫, রুম নং-০৮, থানা-মংলা, জেলা-বাগেরহাট, বর্তমানে-বক্স আলী মুন্সি রোড, নয়ারহাট, সাদিক ভবনের নীচ তলা, রুম নং-১১, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ মানিক মিয়া (৩৫), পিতা-মৃত হেমায়েত, মাতা-মোছাঃ বানু বেগম, সাং-গৈশালী, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট, বর্তমানে-কলসী দিঘীর পাড়, পকেট গেইট, থানা-বন্দর, জেলা-চট্টগ্রামগণকে গ্রেফতার পূর্বক উক্ত আসামীদের হেফাজত হতে চুরি হওয়া নগদ ১০,২৫০/- (দশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা উদ্ধার করেন।উক্ত ঘটনার বিষয়ে উল্লেখিত আসামীগণের বিরুদ্ধে ইপিজেড থানার মামলা নং-৫, তারিখ- ১০/৭/২০২৪ খ্রিঃ, ধারা- ৩২৮/৩৭৯/৪১১ পেনাল কোড রুজু পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে উক্ত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/