• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মুরাদনগরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মোঃ শাহাদাত কামাল শাকিল , বিশেষ প্রতিনিধি / ২৯২ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

কুমিল্লার মুরাদনগর উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার পুলিশ।

গ্রেফতারকৃত আসামী উপজেলার খোষঘর গ্রামের মিলন মিয়া বেগ এর ছেলে আনোয়ার হোসেন ওরফে মনু বেগ (৫২)।

শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার ভোর সকালে উপজেলার খোষঘর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম এর নির্দেশনায় এসআই মোঃ আল আমিন এর নেতৃত্বে এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন খোষঘর এলাকা হইতে মুরাদনগর থানার মামলা নং-১৪ এর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত একজন আসামী মোঃ আনোয়ার হোসেন ওরফে মনু বেগ (৫২)কে গ্রেফতার করে পুলিশ।

মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায়

১৩/০৭/২০২৪ তারিখ ভোর বেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত একজন আসামীকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম বলেন গত ২৩ এপ্রিল ১৯৯৬ সালের একটি খুনের মামলার আসামী সে, দীর্ঘদিন আত্মগোপনে থেকে অবশেষে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, শনিবার দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছি, বিজ্ঞ আদালত আসামীকে কারাগারে পাঠিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/