• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ডোমারে মাদক বিক্রয় ও সেবনরত অবস্থায় গ্রেফতার ৬

সোহেল রানা, ডোমার / ২৮৬ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

নীলফামারীর ডোমার উপজেলায় সন্দেহভাজন ও মাদক বিক্রয় এবং সেবনরত অবস্থায় ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।এসময় আটককৃতদের কাছে নিষিদ্ধ ১৫টি ট্যাপেন্ডোল ট্যাবলেট ও ১.৮২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।

সোমবার(১৫জুলাই)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলায় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার ছোট রাউতা ভুজারী পাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মো. এরশাদ(৩২),সদর উপজেলার চড়ইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় পাঠানপাড়া এলাকার আবু সাঈদ পাগলার ছেলে রুবেল ইসলাম(২৭)।আটককালে এরশাদের কাছে ৯পিছ ও রুবেলের কাছে ৬পিছ ট্যাপেন্ডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। জোড়াবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে আব্দুর রহিম সাগরকে(৩১) ১.৮২ গ্রাম হিরোইনসহ আটক করা হয়। পৌরসভার শালকী ব্রীজ সংলগ্ন কলেজ পাড়ার মৃত গিরীধারীর ছেলে রামনাথ(৬০) ও বসুনিয়া ডাঙ্গাপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ছমির উদ্দিনকে(৫৫) মাদক সেবনরত অবস্থায় আটক করে পুলিশ।

জোড়াবাড়ী ইউনিয়নের ফকিরপাড়ার দুলাল হোসের ছেলে শাহজাহান ইসলামকে(২২) রাতে সন্দেহভাজন ঘোরাফেরা করায় পুলিশ তাকে আটক করে।

ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/