• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চলবিল বৃক্ষরোপণ উৎসবে ১লক্ষ চারা বিতরণ করলেন কনিকা

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি / ৩৪৩ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

‘সবুজ শ্যামল সিংড়া, গড়ে তুলবো আমরা’ এই শ্লোগান নিয়ে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে বিনামুল্যে ১ লক্ষ গাছের চারা বিতরণ কাজের শুভ উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির স্ত্রী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আলোকিত সমাজের সভাপতি আরিফা জেসমিন কনিকা।

বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আলোকিত সমাজের উদ্যোগে ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির পৃষ্ঠপোষকতায় সোমবার বেলা ১১ টায় উপজেলা সরকারী গোডাউন চত্বরে অনুষ্ঠিত হয় চলনবিল বৃক্ষরোপণ উৎসব-২০২৪। মাসব্যাপি এ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের প্রথম দিনেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীও প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের মাঝে ৪০ হাজার গাছের চারা বিতরণ করেন তিনি। বিতরণকৃত চারা গাছের মধ্যে রয়েছে জলপাই,আমলকি,তেঁতুল,বহেরা,নিম, কৃষ্ণচূড়া, জারুল, বাতাবিলেবু, কড়ইসহ বিভিন্ ফলজ,বনজ ও ঔষধি গাছ।

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিছুর রহমান লিখন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আলোকিত সমাজের কোষাধ্যক্ষ নাজমুল হক বকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কাশফুল উলুম নেছারীয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি জাকারিয়া মাসউদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/