• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

শেখ এশিয়া লিমিটেডের সম্পত্তি জোরপূর্বক দখল

বিশেষ প্রতিনিধি , মোঃ সোহেল রহমান  / ৬৪২ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

মতিঝিলের বাংলাদেশ ব্যাংক সংলগ্ন জোর পূর্বক জমির কিছু অংশ দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।

 

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শেখ মহিউদ্দিন, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাবিবুর রহমান খান, ম্যানেজার, শেখ এশিয়া লিমিটেড। উপস্থিত ছিলেন শেখ এশিয়া লিমিটেডের কর্মকর্তা বৃন্দ আরো অনেকে।

 

বাংলাদেশ ব্যাংকের পিছনে, সেনাকল্যান ভবনের পাশে ৩৬ সতাংশ জমি সুরুজীত বসু রাজু নামীয় ব্যাক্তি বিক্রয়ের মনস্থির করিলে আমাদের প্রতিষ্ঠান শেখ এশিয়া লিমিটেড এর প্রতিনিধীর সাথে যোগা-যোগ করে, তাহার প্রেক্ষিতে শেখ এশিয়া লিমিটেড এর কর্মকর্তাগন উক্ত জমিটি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে এবং ১৩ অক্টোবর ২০২২ইং সনে উক্ত জমির বায়না হিসেবে ৬০ লক্ষ টাকা রাজু বসুর নিকট হস্তান্তর করে যাহা ৩০০ (তিন শত) টাকার বায়নানামা দলিল হিসেবে আমাদের নিকট সংগৃহীত আছে, যাহার দাগ সিএস দাগ নং ৪৩৩, কিন্তু অতীব দঃখের বিষয় জানতে পারি যে সাবেক শহর ঢাকা মৌজার সুরজীত বসু রাজুর দাবীকৃত ৪৩৩ দাগটি নিয়ে আলোচনা করি এবং প্যান্ট্যাগ্রাফ করে দেখতে পাই সুরজীত বসু রাজুর দাবিকৃত ৪৩৩ দাগটি সেনা কল্যানের সামনে থেকে উটের খামার যাওয়ার পথে পাকা রাস্তাটি তার দাগ, সে ভূমি জরিপের লোকজনের সাথে যোগ সাজস করে আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াফ এস্টেট এর সহর ঢাকা মৌজার ৩৭১ দাগটির তাহার নামে হালে মহানগর খতিয়ান খোলে যাহার দাগ নং ২৮৭১, উক্ত জমিটির মালিক সুরুজীত বসু রাজু নয়, প্রকৃতপক্ষে জমিটি ওয়াক্ত সম্পত্তি। জানতে পেরে জনাব, আবুল কালাম আনসারী (জামাল) অফিসিয়াল মোতাওয়াল্লী আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াফ এস্টেট, ই.সি নং- ৪১১/সি, ঢাকা এর নিকট থেকে ৩০ কাঠা লীজ গ্রহণ করি এবং মোতাওয়াল্লী সাহেব উক্ত সম্পত্তির রক্ষণাবেক্ষন মামলা মোকদ্দমা পরিচালনার দায়িত্ব আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টরকে অর্পন করেন। যাহা জিলা- ঢাকা, থানা- সাবেক কোতয়ালী, বর্তমান- মতিঝিল, মৌজা- শহর ঢাকা, সাবেক জে. এল নং- ৩৪৩, সি.এস সিটি নং- ২২, সাবেক ওয়ার্ড নং- ০৩, সি.এস খতিয়ান নং- ৪৩০০ জ, সি.এস দাগ নং-৩৭১, ভূমির পরিমাণ-৯৪০০, আর. এস দাগ নং- ২২২৮, ২২৩৩, যাহার সিটি জরিপ খতিয়ান নং- ১, সিটি জরিপ দাগ নং- ২৮৯১/২৮৭১ অংশ, ভূমির পরিমাণ-১৪০০, সিটি জরিপ খতিয়ান নং- ৩২, সিটি জরিপ দাগ নং- ২৮৭১ অংশ, ভূমির পরিমান-৮৩৮৮, সিটি জরিপ খতিয়ান নং- ৭৪, সিটি জরিপ দাগ নং-২৮৭০ অংশ, ভূমির পরিমাণ-২৯৭৪। মোট ভূমির পরিমাণ- ১.২৭৬২ (এক একর সাতাস সতাংশ বাসট্টি অযুতাংশ)। উক্ত দাগের সম্পত্তি লীজ গ্রহণ করার পরে আমি সুরুজীত বসু রাজু জানাই আপনি আপনি যে সিএস দাগ নংঃ ৪৩৩ দেখিয়ে টাকা নিয়েছেন তা এই সম্পত্তি নয়, এই সম্পত্তির সিএস দাগ ৩৭১। এখানে উল্লেখ থাকে যে ২৮৭০ দাগের কিছু অংশ উদ্দেশ্য প্রনোদিত ভাবে ৩৭১ সি এস দাগের অর্ন্তভূক্ত করা হয়েছে, যাহার রেকড সংশোধনের জন্য মামলা চলমান (সংসধনী মামলা বিচারাধীন মাননীয় বিজ্ঞ ৫ম যুগ্ম জেলা জজ আদালত, মামলা নাম্বারঃ ৩০৭/২০২৪) উক্ত মামলার কপি কোর্ট থেকে ডাক বিভাগের মাধ্যমে জেলা প্রশাসক, সহকারী কমিশনার ভূমি, শ্রী শ্রী লক্ষী নারায়ন জিও সেবায়েত, ইসলামী ব্যাংককে প্রেরণ করা হয়।

 

আমার লীজকৃত সম্পত্তি আত্মসাত করার জন্য রাজু বসু তার ভাড়াটে লোকদের কে দিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যাহার প্রেক্ষিতে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়রী করি, পরবর্তীতে ০৯/০৬/২০২৪ইং তারিখে বেলা ১২ টার দিকে কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর জমি পরিদর্শন করে আসার পথে তাকে লক্ষ করে ৬ রাউন্ড গুলি করে যাহার ৩ রাউন্ড গুলি গাড়িতে বিদ্ধ হয় এবং উক্ত বিষয়ে মতিঝিল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়।

 

এর পরে আবুল কালাম আনসারী (জামাল) অফিসিয়াল মোতাওয়াল্লী আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াক্ত এস্টেট এর বাসায় গিয়ে একই ভাড়াটে অপরাধিরা তাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি প্রদান করে এবং বিভিন্ন লোক মারফৎ মিথ্যা (মানব পাচার) মামলা দিয়ে হয়রানীর চেষ্টা করছে যাতে ঢাকা জেলায় অবস্থিত উক্ত ওয়াকফ্ এস্টেট এর সম্পত্তি জবরদখল-ভোগ দখল করতে পারে।

 

রেকড সংসধনী মামলা মাননীয় বিজ্ঞ ৫ম যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন, মামলা নাম্বারঃ ৩০৭/২০২৪, মামলা চলাকালীন থাকা অবস্থায় আমাদের প্রতিপক্ষ ব্যাক্তিবর্গ হিন্দু কল্যান ট্রাষ্টকে অবৈধভাবে ব্যবহার করে ৪৩৩ সিএস দাগের পরিবর্তে ৩৭১ সিএস দাগের জমি সহকারী কমিশনার (ভূমি) রমনা সার্কেলের উপস্থিতিতে গত ১৩/০৭/২০২৪ইং তারিখে আমার ২-৩ (দুই-তিন) কোটি টাকার পাকা স্থাপনা (দোকানপাট) ভেঙ্গে প্রাচীর নির্মান করে জায়গা দখলকরে নেয়।

 

দাবি করেছেন শেখ এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মহিউদ্দিন ।

তিনি আরো বলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি।

আইন অনুযায়ী আমার কাগজ পত্র যাচাই করে

আমার সম্পত্তি বুঝে পেতে পারি,

সেজন্য রাষ্ট্রের সকল মহলের প্রতি অনুরোধ জানাতে এই সংবাদ সম্মেলন ।

যাহা রাষ্ট্রের সকল মহলের দৃষ্টি আকর্ষণ করে ?

 

আমি উপস্থিত সাংবাদিক গণের মাধ্যমে দাবি জানাই আমার উক্ত লীজকৃত সম্পত্তি কাগজ পত্র যাচাই পূর্বক সঠিক সিমানা নির্ধারণ করে সম্মানের সহিত দখল বুঝে পেতে পরি তার জন্য আপনাদের বলিষ্ঠ ভূমিক আশা করছি।

 

আগত সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার জ্ঞাপন শেষ করছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/