• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

জামায়াত-বিএনপি দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে: এমপি নিখিল

আরিফুজ্জামান (সাগর) , সহ সম্পাদক / ২৭১ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

 

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি বলেছেন, বিএনপি ও জামায়াত যেখানে নামবে সেখানেই আওয়ামী তাদের প্রতিরোধ করবে। তিনি অতীতের মতো আবারও বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাস করতে চায়। তাদের আর কোনো তাণ্ডব করতে দেওয়া হবে না। কোটা আন্দোলনের ওপর ভর করে জামায়াত-বিএনপি দেশকে অস্থিতিশীল করে তোলার পাঁয়তারা করছে।

 

 

জামায়াত-বিএনপির নেতাকর্মীদের সন্তানদের রাস্তায় নামিয়ে আন্দোলন করাচ্ছে। তাদের এই মিশন সফল হবে না।

শনিবার রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

 

নিখিল বলেন, বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র তাপদাহ অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ আমাদের জন্য অত্যন্ত জরুরি, তাই উপস্থিত সকলকে তিনটি বৃক্ষের চারারোপণ করার আহ্বান জানান।

 

 

 

১১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি উল্লাহ কায়সারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনে সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এম এ হামিদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম মাজহার আনাম, মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি এসএম হানিফ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন তিতু, ১২নং কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি, কল্যানপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি সাহাদাত হোসেন লিটন, বিশিষ্ট সমাজসেবক আরিফ আহমেদ চৌধুরীসহ ১১নং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/