• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শাহজাদপুরে পাকা রাস্তার অভাবে চরম ভোগান্তিতে 

মোঃ আলামিন সরকার, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি  / ২১৪ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ ইউনিয়নের ডায়াটোপ পাড়া গ্ৰাম । গ্রামের প্রধান রাস্তাটি যুগ যুগ ধরে কাঁচা থাকায় গ্রামবাসীর কষ্টের শেষ নেই। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় গ্রামটি উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে।

 

 

আজ রবিবার ১৪ই জুলাই ২৪ইং তারিখে খোঁজ নিয়ে জানা গেছে, শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ৩-৪ গ্ৰামে থেকে হাজারেরও বেশি মানুষের বসবাস। গ্রামের লোকজনদের বছরের প্রায় অর্ধেক সময় থাকতে হয় পানিবন্দি অবস্থায়। বর্ষাকালে নৌকা ও শুষ্ক মৌসুমে চলাচলের অনুপযোগী কাঁচা রাস্তা দিয়ে শাহজাদপুর উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। এতে চরম দুর্ভোগের পাশাপাশি সময়ও অনেক বেশি লাগে।

 

 

স্কুলছাত্র সাকিব হাসান দৈনিক বাংলার দূত কে বলেন, বছরের অর্ধেক সময় পানি আর অর্ধেক সময় শুষ্ক থাকে। সামান্য বৃষ্টিতে কাঁচা রাস্তা কাদা হয়ে যায়। রাস্তার বেহাল অবস্থার কারণে মাঝে মধ্যে স্কুলে যাওয়া হয় না।

 

 

এদিকে ডায়াটোপ গ্রামের মোঃ আব্দুল খালেক বলেন,দৈনিক বাংলার দূত কে বলেন, রাস্তা না থাকায় আমরা প্রতিনিয়ত চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছি। আমাদের নিজেদের মোটরসাইকেল থাকলেও গ্রামের বাড়িতে আনতে পারি না। পাশের গ্রামে রেখে পাঁয়ে হেটে বাড়িতে আসতে হয়। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশসহ কোনো গাড়িই গ্রামে প্রবেশ করতে পারে না। এমনকি সাইকেল ভ্যানও চলে না।

 

 

আরেক বাসিন্দা মোঃ বাবু মিয়া দৈনিক বাংলার দূত কে বলেন, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এ গ্রামে কেউ আত্মীয়তা করতে চায় না। আত্মীয়-স্বজনরাও আসতে চায় না। রাস্তা নিয়ে গ্রামবাসী চরম ভোগান্তির মধ্যে আছে।

 

 

এ বিষয়ে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছে জানতে চাইলে মোঃ মিজানুর রহমান (বাচ্চু) বলেন, কাঁচা রাস্তাটি নিয়ে গ্রামবাসীর ভোগান্তির শেষ নেই। আমার ইউনিয়নে এই কাঁচা রাস্তাটি মাটি ভরাট করে পাকা করনের জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন করছি ডায়াটোপ পাড়া রাস্তা করা হলে এই গ্ৰামের মানুষের জন্য অনেক যাতায়াতের জন্য সুবিধা হয়।

 

 

এদিকে এলাকার মানুষ আরো বলেন,আমাদের প্রিয় নেতা শাহজাদপুরের স্থানীয় সংসদ সদস্য জনাব চয়ন ইসলাম কে ডায়া টোপপাড়া রাস্তাটি মাটি ভরাট করে পাকা করনের জন্য ৩-৪ গ্ৰামের মানুষ দাবি প্রকাশ করেন।

 

এলাকার মানুষগন দৈনিক বাংলার দূত কে বলেন, জননেত্রী শেখ হাসিনার ঘোষণা দিয়েছিলেন গ্ৰাম হবে শহর, তারি ধারাবাহিকতায় আমাদের এই রাস্তাটি মাটি ভরাট করে পাকা করনের জন্য জনগণের প্রিয় নেতা জনাব চয়ন ইসলাম এমপি, সাহেবের কাছে আকুল আবেদন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/