• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

সেলিম মাহবুব ,স্টাফ রিপোর্টার / ২০৩ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৩ টায় সুনামগঞ্জ শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে এক হাজার বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মনজুর আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকত। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মীর মহি উদ্দিন. সিলেট মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক জয় চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, রঞ্জিত চৌধুরী রাজন, লুৎফর রহমান নাঈম, সুনামগঞ্জ সদর যুবলীগের সভাপতি এহ্সান আহমেদ উজ্জ্বল, এনাম আহমেদ. কাওসার তালুকদার, গিয়াস উদ্দিন, জেবুল মিয়া, অপু আলম, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন, দেলোয়ার হোসেন, দিরাই উপজেলা যুবলীগ নেতা মোহন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে সুনামগঞ্জ শহর ও সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামের ও পাড়া মহল্লার এক হাজার বন্যা দূর্গত নারী পুরুষদের মাঝে চাল, ডাল সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর আগে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জোয়ারদার সৈকত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই অসহায় দুঃস্থ মানুষের কথা চিন্তা করেন। দেশের মানুষের উন্নত জীবন যাপন নিশ্চিত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তারই নির্দেশে যুবলীগ সারা দেশে বন্যা সহ নানা দুর্যোগে মানবিক যুবলীগ সবার আগে মানুষের পাশে দাঁড়ায়। আপনারা ভয় পাবেন না আমাদের মানবতার নেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/