খুলনা-৪ আসনের তৃতীয় বারের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী গত ১১জুলাই সন্ধ্যায় খুলনাস্থ নিজস্ব কার্যালয়ে রূপসা,তেরখাদা ও দিঘলিয়া উপজেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. মোতালেব হোসেন এর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ কচি, সদস্য ফ. ম. আ. সালাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোরশেদুল আলম বাবু,রূপসা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শ্যামল কুমার দাস, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক,দপ্তর সম্পাদক আকতার ফারুক,গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, জমির হোসেন, বাদশা মল্লিক,বিনয় হালদার, বাছিতুল হাবিব প্রিন্স,মিজান সরদার, প্রজেস রায়, ফরিদ শেখ, ইউপি সদস্য আসাবুর রহমান, জাহাঙ্গীর শেখ, সুকুমার বৈরাগীসহ দলীয় নেতৃবৃন্দ।
https://slotbet.online/