• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ভোলায় মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

মুহাম্মদ আরিফ , স্টাফ রিপোর্টার / ২৬৪ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আঞ্জুমান (১৬) নামে এক কিশোরী

শনিবার (১৩ জুলাই) দুপুর দুইটার সময় ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামে এই ঘটনা ঘটে ।

আঞ্জুমান ঐ গ্রামের মোঃ জয়নাল আবেদীনের দ্বিতীয় মেয়ে। সে দশম শ্রেণীর ছাত্রী

খাদিজা বেগম (আঞ্জুমানের মামি)বলেন, আমি দুপুরবেলা পুকুরে কাজ করছিলাম তখন হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি আঞ্জুমান রুমের ভিতর ঢুকে ভিতর থেকে দরজা আটকিয়ে রেখেছে, অনেক ডাকাডাকির পরে সারা না পেয়ে আমি আমার স্বামী( মোঃ দুলাল ) কে ডেকে এনে দরজা ভেঙ্গে দেখি আঞ্জুমান ফ্যানের সাথে ঝুলে আছে। আমরা সেখান থেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোঃ ফিরোজ (আঞ্জুমানের মামা ) বলেন আঞ্জুমান কয়েকদিন যাবত তার মায়ের কাছে একটি বোরকা চাচ্ছে। তার মায়ের কাছে টাকা না থাকায় কিছুদিন পরে কিনে দেওয়ার কথা বলছে। কিন্তু সে রাজি না হওয়ায় তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়। সে অভিমান নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় কিছুক্ষণ পরে তার মা ডাকাডাকি করলে সারা না পেয়ে আমাদের কে জানায় আমরা এসে দরজা ভেঙ্গে দেখি সে ফ্যানের সাথে ঝুলে আছে।

আবদুল্লাহ আল মামুন ( পুলিশ পরিদর্শক তদন্ত ) ঘটনার সত্যতা নিশ্চিত করে করেন তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/