• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ইন্দুরকানীতে ৩৬ বছর পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শামীম , স্টাফ রিপোর্টার / ২৩৭ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৬ বছর পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামি আবদুর রহিম মাতুব্বরকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) রাতে খুলনার টুথপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। (১৩ জুলাই) শনিবার গ্রেপ্তার আব্দুর রহিমকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

সাজাপ্রাপ্ত আব্দুল রহিম মাতুব্বর পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামের সোহরাব মাতুব্বরের ছেলে। এর আগে বৈধ গর্ভপাত ও নারী নির্যাতনের অভিযোগে ১৯৮৭ সালে ইন্দুরকানী থানায় মামলা করা হয়। এরপর থেকেই খুলনার টুথপাড়া এলাকায় পরিবার পরিজন নিয়ে আত্মগোপনে ছিলেন। ২০০৪ সালে পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে ৯ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, ১৯৮৭ সালে অবৈধ গর্ভপাত ও নারী নির্যাতনের মামলার আসামি আব্দুর রহিম। ২০০৪ সালে আদালত পলাতক থাকা অবস্থায় তাকে নয় বছরের সাজা দেন। এরপর থেকেই তাকে খুঁজতে থাকে পুলিশ। ৩৬ বছর পলাতক থাকার পর আসামি আব্দুর রহিমকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/