• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পঞ্চগড়ে ইএসডিওতে মূল দলিল জমা দিয়ে ফেরত না পাওয়ার অভিযোগ

Reporter Name / ১৯৬ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

মোঃ মোমিন ইসলাম সরকার , দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি

ইকো সোশ্যাল ভেভলপম্যন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) পঞ্চগড় জোনের বোদা শাখা কার্যালয়ে জমির দুটি মূল দলিল জমা দিয়ে ফেরত না পাওয়ার অভিযোগ করেছেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিঠু। গতকাল ১২ জুলাই বোদা উপজেলা নির্বাহী অফিসার, বোদা থানা ও ইএসডিওর নির্বাহী পরিচালক বরাবরে এ অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে সূত্রে জানা যায়, অ্যাডভোকেট মিঠু বোদা ইএসডিওর নিয়মিত গ্রাহক। তিনি ২০২৩ সালের যাবতীয় ঋণ পরিশোধ করে দিয়ে বোদা শাখা ইএসডিওর শাখা ব্যবস্থাপক হরিশ চন্দ্র বর্মন ও ফিল্ড অফিসার রতনা বেগমের পরামর্শ ও অনুপ্রেরণায় গৃহ নির্মাণ ঋণের জন্য আবেদন করেন। এরপর শাখা ব্যবস্থাপক ও ফিল্ড অফিসারের নির্দেশনা অনুযায়ী ৬% সুদে ৬ লক্ষ টাকা গৃহঝণ গ্রহণের জন্য তিনি জমির দুটি মূল দলিল, যাবেদা নকল সহ প্রয়োজনীয় ৮৭ টি পাতা একত্রিত করে হিসাব রক্ষক মরিয়ম বেগমের নির্দেশনায় গত ০১/০৭/২০২৪ ইং তারিখে ফিল্ড অফিসার রতনা বেগমের টেবিলে ফাইলটি প্রদান করেন। গত বুধবার রাতে বোদা ইএসডিওর অফিসে অ্যাডভোকেট মিঠু ঋণের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে যান। ঋণটি হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে বলে সেসময় শাখা ব্যবস্থাপক ও ফিল্ড অফিসার তাকে জানান। অ্যডভোকেট মিঠু ফাইল ফেরত চাইলে ফিল্ড অফিসার রতনা বেগম ইএসডিওর নিয়মিত গ্রাহক অ্যডভোকেট মিঠুর দিকে ফাইল ছুড়ে মারেন। পরে ফাইল খুলে দেখেন জমির দুটি মূল দলিল ফাইল থেকে উধাও হয়ে গেছে। জমাকৃত মূল দলিল নং- ৪০৪৫/২২, ও দলিল নং ৭৮৯/২৩। এছাড়াও অ্যাডভোকেট মিঠুর সাথে অসৌজন্যমূলক আচরণের করারও অভিযোগ করেন তিনি। এবিষয়ে জানতে বুধবার রাতে ইএসডিওর বোদা শাখা কার্যালয়ে গেলে হিসাব রক্ষক মরিয়ম বেগম বলেন, অ্যাডভোকেট মিঠু অফিসে কোনো ফাইল জমা দেননি। তবে গণমাধ্যম কর্মী দেখে ফিল্ড অফিসার রতনা বেগম অফিস সটকে পড়তে চান। পরে ইএসডিও অফিসের সামনে রাস্তায় তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, শুনেন মেহেদী (অ্যডভোকেট মেহেদী হাসান মিঠু) যদি প্রমান দিতে পারে, উনি যেইভাবে ফাইল দিছে সেইভাবে আছে, বলে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। এবিষয়ে অ্যাডভোকেট মেহেদী হাসান মিঠু বলেন, আমি অফিসে হিসাব রক্ষক মরিয়ম বেগমের নির্দেশনায় ফিল্ড অফিসার রতনা বেগমের টেবিলে ফাইলটি রেখে যাই। পরে রতনা বেগম ফাইলটি পেয়েছেন বলে মুঠোফোনে আমাকে নিশ্চিত করেন, যার কল রেকর্ডিং সংরক্ষিত আছে। বুধবারে রাতের ঘটনায় তারা ইএসডিওর নির্বাহী পরিচালক মামুন সাহেবকে কল করে আসতে বলছিলেন। একপর্যায়ে তিনি আমাকে বলেন, মূল দলিল আপনি উত্তোলন করে নিয়েন। খরচ যা হবে, দেওয়া যাবে। আমার প্রশ্ন হচ্ছে, মূল দলিল উঠাবো কোথা থেকে ? কর্মকর্তা মামুনের সাথে ঋন গ্রাহক মিঠুর কথোপকথনের সময় পুর্বের কর্মকর্তা কর্মচারীদের বক্তব্যের সাথে সাংঘর্ষিক বক্তব্য দিতে লক্ষ্য করা যায়। তবে হিসাবরক্ষণ কর্মকর্তার ফাইল নেওয়ার বিষয়ে অস্বীকার ও ফিল্ড অফিসার রতনা বেগম অফিস থেকে সটকে পড়ার পর ‘ফাইল যেভাবে দিছে সেভাবে আছে’ বক্তব্যে নিশ্চিত হওয়া যায় যে যাবতীয় কাগজপত্রাদির ফাইল ইএসডিও কর্মকর্তারা নিয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/