• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভারতীয় কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৮ জন নিহত

Reporter Name / ২৯০ Time View
Update : রবিবার, ৭ জুলাই, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারত শাসিত কাশ্মীরে পৃথক দুটি বন্দুক যুদ্ধে দুই সেনা এবং ছয় সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। রোববার পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিধি কুমার বির্দি এএফপি’কে বলেছেন, এ বিতর্কিত অঞ্চল কর্তৃপক্ষ কুলগাম জেলার বিভিন্ন গ্রামে পৃথক দুটি অভিযান চালায়।
বার্দি বলেন, এ অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। জেলার মোদেরগ্রাম এবং ফ্রিসাল চিন্নিগাম গ্রামে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন,‘আমরা মোদেরগ্রাম থেকে দুই সন্ত্রাসীর এবং ফ্রিসাল চিন্নিগাম থেকে আরো চারজনের মৃতদেহ উদ্ধার করেছি।’
বিতর্কিত এ অঞ্চলে হামলা বেড়ে যাওয়ার মধ্যেই সর্বশেষ এ ঘটনা ঘটলো। ভারত ও পাকিস্তান উভয় দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে এবং হিমালয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দেশ দুটির মধ্যে তিনটি যুদ্ধ হয়।
বিদ্রোহী বিভিন্ন গ্রুপ অঞ্চলটির স্বাধীনতা বা পাকিস্তানের সাথে একীভূত হওয়ার দাবিতে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহ করে আসছে।
এ ভূখ- নিয়ে সংঘর্ষে হাজার হাজার বেসামরিক নাগরিক, সৈন্য ও বিদ্রোহী নিহত হয়েছে।
গত জুন মাসে দক্ষিণাঞ্চলীয় রিয়াসি এলাকায় একটি মন্দির থেকে ভারতীয় হিন্দু তীর্থযাত্রীদের বহন করা একটি বাসে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/