• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রামপালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অনিয়ম তদন্তে কালক্ষেপণের অভিযোগ

Reporter Name / ৪৩০ Time View
Update : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

সরদার মহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি (বাগেরহাট) : রামপালে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করার পরে প্রায় ৬ মাস গত হলেও প্রতিকার পাননি অভিযোগকারী অভিভাবক। তদন্তের নামে কালক্ষেপের অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে।

অভিযোগে জানা গেছে, উপজেলার ১১৯ নং কদমদী বামনডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামসুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ করেন অভিভাবক মো. আবুল কাসেম।

তিনি জানান, তার ছেলে আল সামি গত ৩ বছর ধরে ওই বিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে। আল সামি ক্লাসে বারাবর ভালো রেজাল্ট করে আসছে। সে বর্তমানে ৩য় শ্রেণির ছাত্র। ২য় শ্রেণিতে পরীক্ষা দিয়েছে ৭ টি বিষয়ে। কিন্তু প্রধান শিক্ষিকা সামসুন্নাহার ৩ টি বিষয়ের মার্ক সংযোজন করেন প্রগতিপত্রে। ৪ টি বিষয় অজ্ঞাত কারণে বাদ দিয়ে সামির প্রগতিপত্রে ৩য় স্থান নির্ধারণ করেন ওই প্রধান শিক্ষিকা।

অভিভাবক আবুল কাসেম ছেলে প্রগতিপত্র দেখে হতাশ হন। এক পর্যায়ে তিনি নম্বরপত্রের বিষয়টি নিয়ে প্রধান শিক্ষিকার কাছে যান। এতে ক্ষিপ্ত হয়ে বিরূপ মন্তব্য করেন। এরপরে বিদ্যালয়ের ভেতরকার বিষয়টি বাইরে এসে চায়ের দোকানে বসে বলেন, তার ছেলেসহ ৩ জন একই রেজাল্ট করেছে। আমি তাকে ৩য় বানিয়েছি। এতে দোষের কি হয়েছে ? আপত্তি করলে দরকার হলে আমি অন্য অভিভাবকদের হাত-পা ধরে ১ম করে দিবো।

এ ছাড়াও ওই শিক্ষিকা তার ছেলে কিছু পারে না বলেও দোকানঘাটে এসে মন্তব্য করেন। এ ছাড়াও এ ঘটনা নিয়ে তিনি এলাকার অভিভাবক ও বাসিন্দাদের মধ্যেও বিভেদ সৃষ্টি করেছেন। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি অভিভাবক সদস্য নির্বচানে পছন্দমত প্রার্থীর পক্ষে সমর্থন আদায় করার জন্যে অভিভাবকদের বাড়ীতে বাড়ীতে গিয়ে বা ফোন করে চাপ প্রয়োগ করছেন।

এতসব অভিযোগের পরেও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান তদন্তের নামে কালক্ষেপণ ও গড়িমসি করছেন বলে অভিযোগ করেন অভিযোগকারী। তিনি বলেন, শিক্ষিকা সামসুন্নাহারের অনিয়ম ধামাচাপা দিতে টিইও কোন ব্যাবস্থা নেননি।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষিকা সামসুন্নাহারের মুৃঠোফোনে কথা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে শিক্ষিকারাসহ কয়েকজন ষড়যন্ত্র করছে। তিনি ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে কোন হস্তক্ষেপ করছেন না বলে দাবী করে।

অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমানের সাথে কথা হলে তিনি জানান, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের চিঠি পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে যথাসময়ে রিপোর্ট দিয়েছেন। তিনি কোন কালক্ষেপণ করেননি বলে দাবী করেন। তবে ওই শিক্ষিকার আচারণ সন্তোষজনক নয় বলে তিনি জানিয়ে বলেন, শিক্ষিকার সাথে তার সহকারীদের সম্পর্ক ভালো নয় বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা।

প্রধান শিক্ষিকা ম্যানেজিং কমিটি গঠনের জন্যে তার পছন্দমত প্রার্থীর পক্ষে সমর্থন চাইছেন। এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এমটি করলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর দৃষ্টি আকর্শন করা হলে, তিনি জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/