• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শিক্ষার্থীদের কর্মক্ষম মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে : ডেপুটি স্পিকার

Reporter Name / ৩২৯ Time View
Update : শনিবার, ১ জুন, ২০২৪

 

পাবনা প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো.শামসুল হক টুকু এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জ্ঞানে-গুণে সমৃদ্ধ হতে হবে।
তিনি বলেন, তাঁদের হাত ধরেই বাংলাদেশ স্মার্ট ও উন্নত বিশ্বের কাতারে নাম লেখাবে। ডিজিটাল বাংলাদেশের সুবিধাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের কর্মক্ষম মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
শামসুল হক টুকু আজ জেলার সাঁথিয়ায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৪’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
এসময় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধু কুদরত-ই খুদা কমিশন গঠনের মাধ্যমে শিক্ষিত জাতি গড়ার বীজ বপন করে গিয়েছিলেন। তিনি সবসময় কর্মক্ষম মানব সম্পদ তৈরির কথা ভাবতেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বছরের শুরুতেই শিক্ষার্থীদের বিনামূল্য বই, বৃত্তি ও উপবৃত্তি প্রদান করছেন। দরিদ্র পরিবারকে নানা প্রকারের ভাতা প্রদান করে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী হওয়ার পথ সুগম করে দিয়েছেন। নির্বাচিত প্রতিনিধি ও শিক্ষা অফিসারগণ স্মার্ট হলে স্মার্ট নাগরিক গড়ে তোলা সহজ হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের বাইরে যারা ক্ষমতায় ছিল তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশে এখন শিক্ষার চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। বিদ্যালয়ে এখন নতুন ভবন, আধুনিক শিক্ষা সরঞ্জাম এবং দক্ষ শিক্ষক রয়েছে। ছাত্র-ছাত্রীদের মাদক থেকে দূরে থেকে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কর্মক্ষম মানব সম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। সামাজিক ও ধর্মীয় অবক্ষয় রোধে মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা অত্যন্ত জরুরী।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো. সোহেল রানা খোকনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/