• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে : এনডিআরসিসি

Reporter Name / ৩২৬ Time View
Update : বুধবার, ২৯ মে, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের উপকূলীয় সাত জেলায় মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনা, সাতক্ষীরা ও চট্টগ্রামে ১ জন করে, বরিশালে ৩ জন, পটুয়াখালীতে ৩ জন, পিরোজপুরে ৪ জন, ভোলায় ৩ জন রয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন (এনডিআরসিসি) আজ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় জেলাসমূহের ক্ষয়ক্ষতির বিষয়ে দেওয়া তথ্যে এ কথা জানায়।
এতে আরো জানানো হয়, রেমালের আঘাতে দেশের ১৯ টি জেলায় দূর্গত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৯৯ হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে ১১ লাখ এবং পিরোজপুরে ৯ লাখ মানুষ।
এছাড়াও রেমালের আঘাতে ৪০ হাজার ৩৩৮টি ঘর-বাড়ী সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ১ লাখ ৩৩ হাজার ৫২৮টি ঘর-বাড়ী।
রেমালের আঘাতে ক্ষতিগ্রস্থ ১৯ টি জেলার মধ্যে রয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, যশোর ও শরীয়তপুর।
জেলাগুলোর মধ্যে খুলনার ১০, সাতক্ষীরার ৭, বাগেরহাটের ৯, ঝালকাঠির ৪, বরিশালের ১০, পটুয়াখালীর ৮, পিরোজপুরের ৭, বরগুনার ৬, ভোলার ৭, ফেনীর ১, কক্সবাজারের ৯, চট্টগ্রামের ১৫, নোয়াখালীর ৫, লক্ষীপুরের ৫, নড়াইলের ১, গোপালগঞ্জের ৫, যশোরের ৪ এবং শরীয়তপুরের ৬টি উপজেলাসহ মোট ১১৯টি উপজেলা ক্ষতিগ্রস্থ হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/