• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মেক্সিকোতে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ; সংঘর্ষ

Reporter Name / ৩২১ Time View
Update : বুধবার, ২৯ মে, ২০২৪

ডেস্ক রিপোর্ট : মেক্সিকোতে মঙ্গলবার ইসরায়েলি দূতাবাসের বাইরে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে দেশটির সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ প্রদর্শনকালে এই সংঘর্ষ হয়। এএফপি সাংবাদিকরা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, মেক্সিকো সিটির লোমাস ডি চ্যাপুলটেপেক এলাকায় অবস্থিত কূটনৈতিক কমপ্লেক্সের বাইরে মুখোশ পরিহিত কতিপয় বিক্ষোভকারী তাদের পথ আটকে রাখা দাঙ্গা পুলিশদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে সেখানে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
‘রাফার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে’ প্রায় ২শ’ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করে। তাদের মধ্যে প্রায় ৩০ জন বাধা অতিক্রম করে ইসরায়েলি দূতাবাস মিশনে পৌঁছানোর চেষ্টা করে।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছুড়ে এবং বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেল কুড়িয়ে নিয়ে পাল্টা হামলা চালায়।
ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, রাফাহ শহরের বাইরে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। ওই শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় ৪৫ জন প্রাণ হারায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/