• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে পাকিস্তানি রাষ্ট্র বানাতে চায় : বাহাউদ্দিন নাছিম

Reporter Name / ২৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

নড়াইল প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে পাকিস্তানি ও জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর গভীর ষড়যন্ত্র করছে।
আজ মঙ্গলবার বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
বাহাউদ্দিন নাছিম বলেন, ষড়যন্ত্রকারীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিভাবে শেখ হাসিনা এবং বাংলাদেশের ক্ষতি করা যায়। সকলকে সজাগ থাকতে থাকতে হবে দেশ ও স্বাধীনতা বিরোধীরা যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।
নড়াইল জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজম্মেল হক, যুব ও ক্রীড়া সম্পাদক এবং হুইপ মাশরাফি বিন মর্তুজা এমপি, যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি, বিএম কবিরুল হক মুক্তি এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস বোস, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন খান নিলু প্রমুখ বক্তব্য রাখেন।
হুইপ মাশরাফি বিন মর্তূজা বলেন, আমার এই যায়গায় আসার জন্য যার একমাত্র অবদান তিনিই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যিনি নড়াইলবাসীর জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগ হবে মানবিক যারা মানুষের কল্যাণে কাজ করবে। মানুষের বিপদে পাশে থাকবে। কোন সন্ত্রাসী-মাদকসেবী বা টেন্ডারবাজ যুবলীগ করতে পারবেনা। বিগত সময়ে এবং আগামীদিনে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে পারবে তেমন ব্যক্তিকে দিয়েই যুবলীগের কমিটি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/