• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফিলিপাইনে সৈন্যদের সাথে সংঘর্ষে সন্দেহভাজন জঙ্গি নিহত

Reporter Name / ৩৭৬ Time View
Update : রবিবার, ২৬ মে, ২০২৪

 

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মাগুইন্দানাও দেল সুর প্রদেশে দেশটির সৈন্যদের সাথে সংঘর্ষে এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। বোরবার ফিলিপাইনের সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
এক প্রতিবেদনে সেনাবাহিনী বলেছে, শনিবার ভোরে দাতু সালিবো শহরের এক এলাকায় সৈন্যদের সাথে সংঘর্ষে কথিত বঙ্গসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটারস (বিআইএফএফ) এর এক জঙ্গি প্রাণ হারায়।
গোপন সূত্রে ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে তারা সেখানে অভিযান চালায়। এ সময় জঙ্গিদের সাথে সৈন্যদের পাঁচ মিনিট ধরে সংঘর্ষ হয়।
প্রতিবেদনে বলা হয়, সৈন্যরা সংঘর্ষের স্থান থেকে একটি ৪৫ ক্যালিবার পিস্তল এবং বিস্ফোরক উদ্ধার করেছে।
ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত একটি ছোট সশস্ত্র গ্রুপ বিআইএফএফ’কে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মধ্য মিন্দানাও অঞ্চলে বোমা হামলা এবং অন্যান্য নৃশংসতার জন্য দায়ী করা হয়ে থাকে।
২০১৪ সালে সরকারের সাথে একটি শান্তি চুক্তি করার পর গ্রুপটি মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট থেকে বেরিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/