• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

উত্তরের ঈদযাত্রায় স্বস্তির আশা

Reporter Name / ৩০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

খবর জনতা ডেস্ক:

উত্তরাঞ্চলের এবারের ঈদযাত্রা ভোগান্তিমুক্ত ও স্বস্তিদায়ক হবে বলে আশা করছে পুলিশ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এজন্য নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৫-২০ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পার হলেও ঈদের সময় তা তিনগুণ বেড়ে যায়। এতে সেতুর উভয় প্রান্তে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ঘরেফেরা মানুষ

তবে এবারের ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে বুধবার (৩ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান। তিনি বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা পর্যন্ত বেশকিছু ঝুঁকিপূর্ণ স্থান আমরা চিহ্নিত করেছি। সেগুলো ড্রোন দিয়ে শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, এবার ঈদে মানুষের নির্বিঘ্নে বাড়ি যাওয়া নিশ্চিত করতে এবং ঈদের আগে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক যানজটমুক্ত রাখতে ১৭টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত এ স্থানগুলোতে জেলা পুলিশের ৭০৩ জনের বিশেষ টিম ও হাইওয়ে পুলিশের ১৫০ সদস্য মোতায়েন থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/