• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

তোশাখানা মামলায় ইমরান খানের সাজা বাতিল

Reporter Name / ২৭০ Time View
Update : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

খবর জনতা ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা (রাষ্ট্রীয় পুরস্কার বিক্রি) মামলায় দেয়া সাজা বাতিল করেছে ইসলামাবাদ হাইকোর্ট।

সোমবার এ আদেশ দেয়া হয়। এ মামলায় গত জানুয়ারিতে তাদের ১৪ বছরের কারাদণ্ড হয়েছিল।

আগের রায়ে তাদের সরকারি দায়িত্ব পালনে ১০ বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল এবং প্রত্যেককে ৭৮৭ মিলিয়ন রুপি (২.৮ মিলিয়ন ডলার) জরিমানা করেছিল।

রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের আরেক মামলায় ইমরানের খানের ১০ বছরের সাজা হওয়ার পরদিন ৩১ জানুয়ারি তাদের বিরুদ্ধে তোষাখানা মামলায় সাজা ঘোষণা করা হয়েছিল।

ইমরান খান গতবছরের আগস্ট থেকে বিভিন্ন অভিযোগে কারাগারে আছেন।

অভিযোগ অনুযায়ী, ইমরান রান প্রধানমন্ত্রী থাকাকালীন রাষ্ট্রীয় তোশাখানা থেকে সৌদী যুবরাজসহ বিদেশী বিশিষ্টজনদের দেয়া বিভিন্ন উপহার কিনে পরে সেগুলো বেশি দামে বাজারে বিক্রি করে দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত করা হয় ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন ইমরান। তার পরে ২০২৩ সালের ৫ অগস্ট তাকে কারাদণ্ড দেন ইসলামাবাদ কোর্ট।

সূত্র : আলজাজিরা, ডন



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/