• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ইলিশ রান্না না করায় মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা

Reporter Name / ৪১৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :  ইলিশ মাছ রান্না না করায় দা দিয়ে নির্মমভাবে গর্ভধারিণী মাকে কুপিয়ে হত্যা করেছে পাষাণ্ড ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতককে আটক করেছে।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের জয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতক ছেলে রাহাত হোসেন (৩০) ওই গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। তার মায়ের নাম নাছিমা বেগম (৫০)। আহত জাহানারা বেগম একই গ্রামের নাজু মৃধার স্ত্রী।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, খুনি রাহাত হোসেনের স্ত্রী ও বাবা ঢাকায় আছেন। সোমবার সন্ধ্যায় ইফতারের পর রাহাত তার মাকে ইলিশ মাছ রান্না করতে বলে। তার মা জানায়, বাড়িতে কেউ নেই, তিনি একা সংসারের অন্য কাজ শেষ করে মাছ রান্না করতে পারবে না। এরপরও রাহাত তার মাকে ইলিশ মাছ রান্না করতে বারবার অনুরোধ করে। এরইমধ্যে মায়ের সাথে মাছ রান্না নিয়ে রাহাত উত্তেজিত হয়ে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে রাহাত দা দিয়ে তার মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে লাশের পাশে বসে থাকে।

জাহানারা নামে আহত ওই নারী রাহাতকে বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করে রাহাত। বর্তমানে ওই নারীকে বরিশাল শেরেবাংলা (শেবাচিম) মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

ওসি আরো জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, রাহাত কিছুটা মানসিক ভারসাম্যহীন। সে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলেকে আটকের পাশাপাশি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/