• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ব্রাজিলে ভারী বর্ষণে ৭ জনের মৃত্যু, ১৬ ঘণ্টা পর কাদা থেকে ৪ বছরের শিশু জীবিত উদ্ধার

Reporter Name / ৩০০ Time View
Update : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যে ভারী বৃষ্টিপাতে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। ১৬ ঘণ্টারও বেশি সময় পর কাদায় চাপা পড়া ৪ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়।

রিও থেকে ৬৯ কিলোমিটার উত্তরে পেট্রোপোলিস শহরে কাদা থেকে মেয়েটিকে জীবিত উদ্ধার করা হয়। অঞ্চলটিতে নতুন করে ভূমিধসের ঝুঁকির কারণে শুক্রবার রাতে উদ্ধারকারী দলগুলোকে কাজ বন্ধ রাখতে হয়েছে।

উদ্ধারকারী দলের সদস্যরা বলেন, মেয়েটির বাবা ঘরের দেয়াল চাপায় মারা গেছেন। তিনি তার মেয়েকে আগলে রেখেছিলেন বলেই শিশুটি জীবিত রয়েছে। একই স্থানে মারা গেছেন আরও ৩ জন।

মেয়েটির দাদা রবার্তো নেপোলিও সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে একজন যোদ্ধা। সে সেখানে তার পুরো সময় ধরে মেয়েকে বাঁচিয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না যে একটি সন্তান হারানোর কষ্ট কেমন। খুব কষ্ট হয়।’

রাজ্যের মেয়র এবং গভর্নর ক্লদিও কাস্ত্রো বৃহস্পতিবার থেকে সম্ভাব্য সতর্কতার বিষয়ে বাসিন্দাদের জানান।

কর্তৃপক্ষ জানায়, বিপন্ন এলাকা হওয়ায় দমকল কর্মীরা ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। স্নিফিং কুকুরকেও উদ্ধার তৎপরতার অংশ করা হয়েছে। প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়েছে।

পেট্রোপোলিসের নিকটবর্তী তেরেসোপোলিসের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের পর এখনও একজন নিখোঁজ রয়েছেন।

আবহাওয়াবিদরা বলছেন, রিও রাজ্যে ভারী বৃষ্টিপাত পার্শ্ববর্তী এসপিরিতো সান্তোর দিকে অগ্রসর হচ্ছে। source : unb


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/