• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

 ঈদুল ফিতর উপলক্ষে ৬ দিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ

Reporter Name / ২৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে ছয়দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

ঈদে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।

আমিন উল্লাহ নুরী বলেন, ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

এ ছাড়াও ঈদে ঘরমুখো মানুষের সুবিধায় মহাসড়কে সংস্কারকাজ ঈদের সাত দিন আগেই শেষ করতে হবে বলে জানান তিনি।

সচিব বলেন, এবারের ঈদে যানজটের জন্য মহাসড়কগুলোর সম্ভাব্য ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৮, উত্তরবঙ্গ মহাসড়কে ৫২, ময়মনসিংহ মহাসড়কে ৬, ঢাকা-সিলেট মহাসড়কে ৪১ এবং ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কে আটটি স্পট ঝুঁকিপূর্ণ রয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও সভায় উপস্থিত আছেন পুলিশ মহাপরিদর্শক, সড়ক পরিবহন বিভাগের বিভিন্ন সংস্থা প্রধান, পরিবহন মালিক সমিতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা। সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন মাঠপর্যায়ের কর্মকর্তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/