• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৫ মার্চ

Reporter Name / ৩৮৫ Time View
Update : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১১ এপ্রিলকে সম্ভাব্য ঈদ ধরে অগ্রিম টিকিট বিক্রির তারিখও চূড়ান্ত করা হয়েছে। ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত টানা সাত দিন অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

সাধারণত যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট শুরু করে রেলওয়ে। তবে এবার ঈদের ক্ষেত্রে সাত দিন আগে পাওয়া যাবে অগ্রিম টিকিট।

ঈদযাত্রা কর্ম পরিকল্পনা নির্ধারণে আগামীকাল বুধবার (১৩ মার্চ) দুপুর আড়াইটায় রেলভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠক শেষে বিষয়টি বিস্তারিত জানাবেন রেলপথ মন্ত্রী মো: জিল্লুল হাকিম।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রথম দিন চার এপ্রিলের অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা। এভাবে পর্যায়ক্রমে টিকিট দেয়া হবে। পূর্বাঞ্চল অংশের যাত্রীরা অগ্রিম টিকিট পাবেন সকালে। পশ্চিমের যাত্রীদের জন্য বিকেলে টিকিট বিক্রি হবে। গত বছরের মতো এবারো শতভাগ টিকিট অনলাইনে বিক্রি বিক্রির সিদ্ধান্ত হয়েছে। অনলাইনে টিকিট কালোবাজারি রোধে বিশেষ ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/