• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার বিএনপি সরকার দায়িত্ব নেযার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রেসিডেন্ট আনসার সেবা’ পদকে ভূষিত বিরলের আনসার কমান্ডার কমল সরকার নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ দোকান, ২ বসতঘর ও মন্দির পুড়ে ছাই মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত দৈনিক ভোরের চেতনার ২৮ বছরে পদার্পণ, বার্তা ও বাণিজ্য কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিডরের ১৯ বছরেও সংস্কার হয়নি অনেক বেড়িবাঁধ, আতঙ্কে পিরোজপুরের নদীপাড়ের লক্ষাধিক মানুষ বিরলে আলোচিত মাদ্রাসা ছাত্র হত্যাকান্ডের ঘটনায় অপর এক ছাত্রসহ শিক্ষককে আদালতে সোপর্দ

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ দোকান, ২ বসতঘর ও মন্দির পুড়ে ছাই

মো. শামীম হোসাইন / ৫১ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মো. শামীম হোসাইন:পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে ছাই হয়ে গেছে। এতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী ও দুটি পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে সড়কের সেতু ভাঙা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বাজারের একটি খাবারের হোটেল ও একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাজারের ব্যবসায়ী সুদর্শন বড়াল জানান, মইনুলের রেস্টুরেন্ট ও তপনের ফার্মেসি থেকে প্রথমে আগুনের কুণ্ডলী দেখতে পান স্থানীয় কয়েকজন। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই বাজারের খালের পাশের সারিবদ্ধ দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন। রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে বাজারে এসে দেখেন, চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
অপর ব্যবসায়ী পরিমল জানান, মধ্যরাতে আগুন লাগার পর ভোর পর্যন্ত স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বাজারের অন্য পাশে তাঁর দোকান থাকায় সেটি রক্ষা পেলেও অনেক ব্যবসায়ী তাঁদের জীবনের শেষ সম্বলটুকুও হারিয়েছেন। দোকানের পাশাপাশি বসতঘর পুড়ে যাওয়ায় দুটি পরিবারের সদস্যরা এখন এক কাপড়ে দিন কাটাচ্ছেন।
বাজারের সাবেক সভাপতি সম্রাট সরদার বলেন, রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ভোর ৫টা পর্যন্ত স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁর দাবি, খবর পাওয়ার দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারলে অন্তত পাঁচ থেকে সাতটি দোকান রক্ষা করা সম্ভব হতো। তিনিও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মইনুল হক রাসেল বলেন, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুটি পরিবারের বসতঘরসহ দোকানপাট পুড়ে যাওয়ায় তাঁরা চরম অসহায় হয়ে পড়েছেন। এগারগ্রাম এলাকায় সেতু ভাঙা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। সময়মতো পৌঁছাতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হতো।
এ বিষয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু গুয়ারেখা ইউনিয়নের এগারগ্রামের সড়কের সেতু ভাঙা থাকায় সরাসরি ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় ছোট গাড়ি নিয়ে বিকল্প পথে ঘটনাস্থলে পৌঁছাতে ভোর ৫টা বেজে যায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে একটি খাবারের দোকান ও একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। প্রাথমিক হিসাবে এ অগ্নিকাণ্ডে ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের পুনর্বাসনে দ্রুত সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ভাঙা সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা, যাতে ভবিষ্যতে এমন জরুরি পরিস্থিতিতে উদ্ধারকারী দল নির্বিঘ্নে ঘটনাস্থলে পৌঁছাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/