• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রীসেবার বেহাল দশা স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা বিরল উপজেলা প্রশাসনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত কলারোয়ায় আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড কয়েক ঘন্টার পরিচয় যুবক-যুবতীর, এক জেলা থেকে আরেক জেলায় চা খেতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত দুদকের মামলা থাকলেও থামেনি বদলি- আলোচনা সমালোচনায় রাণীশংকৈলবাসী দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

বিরল উপজেলা প্রশাসনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত

মুসলিম হক বিরল, (দিনাজপুর) / ৪৪ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বিরল (দিনাজপুর) দিনাজপুর: পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে, বিএমজেড ও নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় দিনাজপুরের বিরল উপজেলা পর্যায়ে সুশীল সমাজ ও কর্তৃপক্ষের সাথে প্রকল্প অংশগ্রহনকারীর সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার প্রান্তিক নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ জোরদারকরণ অগ্রযাত্রা প্রকল্পের প্রকল্প অংশগ্রহনকারীদের সরকারী সেবা প্রাপ্তির লক্ষ্যে এবং (এসডিজি-১৩) বাস্তবায়নের জন্য উক্ত সংলাপ সভার আয়োজন করা হয়।
বুধবার সংলাপ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রফিকুল ইসলাম, রাজুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কাজী মাসুদুর রহমান, ইউনিট ম্যানেজার মোঃ মন্তাজুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক, সুজন চন্দ্র রায়, মাঠ সহায়ক ও প্রকল্প অংশগ্রহনকারী ১০ জন নারী। সংলাপে প্রকল্প অংশগ্রহকারীগণ তাদের এলাকার সমস্যা গুলো তুলে ধরেন এবং সমস্যার আলোকে কর্তৃপক্ষ সমাধানের জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/