মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার ও ফেস্টুন ছাপানোর অভিযোগে মো. মহসিন মিয়া (৩২) নামে এক প্রেস মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাকে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মহসিন মিয়া দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের আক্কাস ডাক্তারের বাড়ির মো. ছিদ্দিকুর রহমানের ছেলে। তিনি দেবিদ্বার কলেজ রোডের খন্দকার প্লাজার ‘সেবা ডিজিটাল প্রিন্ট অ্যান্ড প্রেস’-এর মালিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১১ নভেম্বর যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের নামে ওই প্রেসে গোপনে ব্যানার ও ফেস্টুন ছাপানোর কাজ চলছিল। এমন খবর পেয়ে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেবিদ্বার থানা পুলিশ প্রেসটিতে অভিযান চালায়। এ সময় যুবলীগের নামে ছাপানো বেশ কিছু ব্যানার ও ফেস্টুন জব্দ করা হয়। পরে প্রেস মালিক মহসিন মিয়াকে আটক করে পুলিশ।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার অভিযোগে প্রেস মালিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
https://slotbet.online/