• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু

সুমন আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: / ৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সুমন আহমেদ নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোমাইয়া আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তিনি নবীনগর সরকারি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সোমাইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার রুয়াচালা গ্রামের আমীর হোসেন ও রত্না বেগম দম্পতির মেয়ে। তবে তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রাম থেকে নিয়মিত কলেজে যাতায়াত করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে সোমাইয়া রসুল্লাবাদ থেকে একটি অটোরিকশায় করে কলেজের উদ্দেশে রওনা হন। পথে নবীনগর বাসস্ট্যান্ডের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা আরও তিন থেকে চারজন যাত্রী আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান সোমাইয়া।
নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/