• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত

মোঃ দেলোয়ার হোসেন / ১৩ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

০৮ নভেম্বর ২০২৬ : আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ
২০২৬-২৭ অর্থবছরের আমন সংগ্রহ মৌসুমে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, আসন্ন আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্যের মজুত, সরকারি খাদ্য বিতরণ এবং খাদ্যশস্য আমদানিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে প্রতি কেজি আমন ধান ৬৫ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করা হবে। তবে সিদ্ধ চালের সংগ্রহমূল্য সভার সরবরাহ করা তথ্যে উল্লেখ করা হয়নি।

সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে, আমন চাল সংগ্রহ কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বলা হয়, নির্বাচনী ইশতেহার ২০২৬-এর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের লক্ষ্যে কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলা। ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাকে এবারের আমন সংগ্রহ অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়েছে।

এফপিএমসি সভায় উপস্থিত সদস্যদের আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/