• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মুসলিম হক, বিরল (দিনাজপুর) / ৬ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মুসলিম হক, বিরল (দিনাজপুর) বিরলে ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে এবার এ উপলক্ষ্যে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা।
সহকারী সমবায় অফিসার শাহিন হাওলাদার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, উপজেলা আইসিটি অফিসার জান্নাতুল ফেরদৌস, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও বিরল উপজেলা হাঁস মুরগী পশু পালন সমবায় সমিতি লিঃ এর আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গলীয়া, সদস্য সচিব যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আইবুর রহমান, বিরল উপজেলা মাধ্যমিক শিক্ষক- কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, ধর্মপুর সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান দুলাল চন্দ্র, পূণর্ভবা পানি নিয়ন্ত্রণ কেন্দ্র মৎস্যচাষী সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান মহসীন আলী প্রমূখ। আলোচনা সভা শেষে ৫ টি ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/