• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর; নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৭ বিরলের সাব্বীর হোসেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত বিরলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময় রেমিটেন্স যোদ্ধারা প্রতি সেক্টরে হয়রানির শিকার হচ্ছে – মনিরুল হক চৌধুরী দেবিদ্বারে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মোঃ দেলোয়ার হোসেন / ৪ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৬: আজ শনিবার রাজধানীতে আয়োজিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে ২ জন গ্রাম পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। সমাবেশস্থলে আসার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। গরমে অসুস্থ আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মৃত্যুবরণকারী সদস্যরা হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো: জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।
সমাবেশ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সর্বাত্মক ও সর্বোত্তম চিকিৎসাসেবা সুনিশ্চিত করার নির্দেশ দেন এবং অসুস্থ ও আহত সদস্যদের চিকিৎসার সমুদয় ব্যয়ভার সরকার বহন করবে বলে জানান।
একই সাথে প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন, গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে নগদ ৩ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে আশ্বস্ত করেন।
এছাড়া নিহতদের পরিবারকে সহায়তার লক্ষ্যে পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়া হবে বলে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়ীতে পৌঁছানো এবং দাফন-কাফনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/