মুসলিম হক, বিরল (দিনাজপুর) রংপুর বিভাগের প্রায় ৫০০০ জন গ্রাম পুলিশের মধ্যে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছে বিরলের সাব্বীর হোসেন। ৭ নভেম্বর রাজধানীর তেজগাঁও এর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র নিকট হতে তিনি পুরস্কার গ্রহণ করেন।
বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম জানান, মোঃ সাব্বীর হোসেন গ্রামীণ জনপদের আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা বিধান এবং তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কার্যাদি বাস্তবায়নে অনন্য অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছেন। তাঁর এই সততা, কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরুপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, বিরল উপজেলার ০৫ নং বিরল ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে গত ২০১৯ খ্রিস্টাব্দে মোঃ সাব্বীর হোসেন যোগদান করেন।
মোঃ সাব্বীর হোসেন এর এ সাফল্যে বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, ০৫ নং বিরল ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোস্তফা জামানসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।
https://slotbet.online/