• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর; নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৭ বিরলের সাব্বীর হোসেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত বিরলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময় রেমিটেন্স যোদ্ধারা প্রতি সেক্টরে হয়রানির শিকার হচ্ছে – মনিরুল হক চৌধুরী দেবিদ্বারে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৭

শাহাদাত কামাল শাকিল: / ৪ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

শাহাদাত কামাল শাকিল: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামি এবং মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালে তিনজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) ও শনিবার (৭ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের শশীদল বালিকা উচ্চবিদ্যালয়ের উত্তর পাশে আশাবাড়ি থেকে শশীদল রেলস্টেশনগামী ইটের সলিং রাস্তার তিন রাস্তার মোড়সংলগ্ন পাকা সেতুর ওপর অভিযান চালায় পুলিশ। এ সময় ৬ কেজি গাঁজাসহ জান্নাতুল নেছা মৌ (২৪) ও মো. কাওসার আহমেদ ফাহিমকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকার বাসিন্দা।
এদিকে শনিবার পৃথক অভিযানে উপজেলার জামতলী এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামি আকলিমা (৩০) ও আলামিনকে (৩২) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে শুক্রবার পরিচালিত আরেক অভিযানে মাদক সেবনের অপরাধে মো. সাইদুল ইসলাম (২০), মো. জাবের (১৯) ও হানিফুল ইসলাম সিহাবকে (২৬) সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার সাতজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/