আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ হওয়ার চারদিন পর ধানক্ষেতে মনোরঞ্জন মণ্ডল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মনোরঞ্জন কৈখালী ইউনিয়নের যাদা-ঘোলার চক এলাকার বাসিন্দা। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গত চারদিন ধরে মনোরঞ্জন নিখোঁজ ছিলেন।
পরিবারের লোকজন ও এলাকাবাসী বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে শৈলখালী মাঠের একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও জানান, কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ বলেও জানান।
https://slotbet.online/