মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) পদত্যাগকে শাস্তি দেওয়ার বিকল্প হিসেবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পদত্যাগ করানো বর্তমান সরকারের ‘শর্ট টাইম প্যারাসিটামল থেরাপি’। কোনো অপরাধ ফৌজদারি অপরাধ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যথাযথ ভূমিকা পালনের কথা থাকলেও একজন প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে মাঠে নামতে হচ্ছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে ঘাটতির ইঙ্গিত দেয়।
তিনি আরও বলেন, দুর্নীতি, ঘুষ ও জমি দখলের মামলায় সাজাপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বলে তিনি মনে করেন। এ ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় এনে তাঁর পদত্যাগ দাবি করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ আরও অভিযোগ করেন, প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা পাভেল নামের এক ব্যক্তিকে লাইসেন্সবিহীন অস্ত্র হাতে দেখা গেছে। এ ঘটনারও সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সাধারণ মানুষ অস্ত্র হাতে রাস্তায় নামলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তাহলে একজন প্রতিমন্ত্রীকে কেন অস্ত্র হাতে মাঠে নামতে হলো, সেই প্রশ্নের জবাবও সংশ্লিষ্টদের দিতে হবে।
https://slotbet.online/