• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুসলিম হক , বিরল (দিনাজপুর)॥ / ১৩৩ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মুসলিম হক, বিরল (দিনাজপুর) শারদীয় দুর্গাপূজা সুস্থ ও শান্তিপূর্ণভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিরল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল -বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুল হক হীরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার, উপজেলা প্রকৌশলী গোলাম মির্জা সাহেরুল আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিরল জোনাল অফিসের ডিজিএম আব্দুর রশিদ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আ স ম নাসিরুল হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর বিরল উপজেলা শাখার আহ্বায়ক দীনেশ চন্দ্র রায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিরল স্টেশনের সাব স্টেশন অফিসার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম। সভায় উপজেলার সকল দূর্গা পূজা মন্ডপ এর সভাপতি/সম্পাদকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি মন্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সভা শেষে সিসিটিভি ক্যামেরা বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/