• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে হলি সি ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ Kevin Randall এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন

মোঃ দেলোয়ার হোসেন : / ৭৯ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ দেলোয়ার হোসেন, ঢাকা: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ, নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উপাচার্য ড. চার্লস গর্ডন।

এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

সাক্ষাতে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তুলে ধরা হয়। প্রতিনিধিদল উভয় দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল মিশনারি পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। তারা শিক্ষা বিস্তারে তাদের অঙ্গীকার, নারী শিক্ষার প্রসার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রমে তাদের ভূমিকার কথা তুলে ধরেন।

এসময় মন্ত্রী বলেন , বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। তিনি আরো বলেন, বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে অত্যন্ত দৃঢ় ও চমৎকার সম্পর্ক বিদ্যমান। শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক আরো এগিয়ে যাবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/