• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে বাসভবনে যাতায়াতের পথে তাঁরকাটার বেড়া অপসারণে সহযোগিতার আহ্বান জানিয়েছে জুলেখার পরিবার

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি: / ৪৯ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মুসলিম হক, বিরল (দিনাজপুর) বিরলে বাসভবনে যাতায়াতের পথে তাঁরকাটার বেড়া অপসারণে সহযোগিতার আহ্বান জানিয়েছে জুলেখার পরিবার। পরিবারটি প্রায় ২৫ দিন যাবৎ অবরুদ্ধ হয়ে তাঁরকাটার বেড়া লাফিয়ে নিজ বাড়ীতে যাতায়াত করছেন।
অভিযোগে উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের মহেশশিবপুর গ্রামের আব্দুল জব্বার এর স্ত্রী মোছাঃ জুলেখা বেগম (৫০) জানান, প্রতিবেশির সাথে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে এবং অনৈতিক প্রস্তাব প্রত্যাখান করায় প্রতিবেশি মোঃ বকুল (৬০) ও তাঁর স্ত্রী মোছাঃ জেসমিন (৩৫) ষড়যন্ত্র করে তার বাড়ি সংলগ্ন সাধারণ জনগণের চলাচলের রাস্তায় তাঁরকাটার বেড়া নির্মাণ করে তাদের যাতায়াত বন্ধ করে রেখেছে। বাড়ী থেকে নিজেদের এবং গবাদি পশুর খাবার নিতে তাদেরকে প্রায় চারফুট উঁচু তাঁরকাটার বেড়া লাফিয়ে পার হতে হয়। প্রায় ২৫ দিন যাবৎ চরম কষ্ট করে নিজ বাড়ীতে যাতায়াত করতে হচ্ছে তাদেরকে। স্থানীয় ইউপি সদস্যসহ প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুরাহা হয়নি, যার ফলে স্বামী- স্ত্রীর নিদারুণ কষ্টসহ জীবনযাপন দূর্বিসহ হয়ে পড়েছে। নিজ বাড়ীতে যাতায়াতের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজসেবকদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী জুলেখা ও তাঁর পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/