মোঃ কামরুল হাসান, লিটন স্টাফ রিপোর্টার, (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৬ নম্বর বোকাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. সাদ্দাম হোসেন বোকাইনগরী গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিনি নিজ গ্রাম অষ্টঘরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বোকাইনগরী। সভায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন মো. ফজলুল হক চৌধুরী, মো. বাবুল ভূঁইয়া, মো. লতিফ ফকির, মো. ফক্কর উদ্দিন ফকির, মো. হেলিম সরকার, মো. রাজীব চৌধুরী, মো. বারেক চৌধুরী, মো. হারুন খান পাঠান, মো. নাজমুল ভূঁইয়া, মো. সোহেল খান পাঠান, মো. আরশেদ মিয়া, মো. তৌফিক বোকাইনগরী, মো. রুহুল আমিন ফকির, মো. পাপন জমাদার ও মো. জিয়াল হক চৌধুরীসহ এলাকার যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় সাদ্দাম হোসেন বোকাইনগরী বলেন, তাঁর নিজ গ্রামের মানুষ তাঁকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। এ জন্য তিনি অষ্টঘর গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচনে সফলতার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, এলাকার মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শুনে কাজ করার লক্ষ্যেই তিনি মেম্বার পদে প্রার্থী হয়েছেন।
নির্বাচনকে সামনে রেখে ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রার্থী মো. সাদ্দাম হোসেন বোকাইনগরী।
https://slotbet.online/