আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ১১ হাজার ১০০ টাকা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কোটচাঁদপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কোটচাঁদপুর উপজেলার বাজেবামনদহ গ্রামের কলেজ স্ট্যান্ডপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৫) এবং একই গ্রামের শামছুজ্জামানের ছেলে খন্দকার আব্দুল্লাহ বাশার (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর পৌর ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিধান কুমার বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন জাহিদুল ইসলামের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে ৩৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পরে জাহিদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খন্দকার আব্দুল্লাহ বাশারকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট ৩৯ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩ দশমিক ৯ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১১ হাজার ৭০০ টাকা। এছাড়া ইয়াবা বিক্রির নগদ ১১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। থানার মামলা নম্বর-১৮, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় করা হয়েছে।
মামলাটি তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শ্যমা প্রসাদ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
https://slotbet.online/