• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের নষ্ট দুধ পানে ৩৪ শিক্ষার্থী হাসপাতালে, শিক্ষকদের অবহেলার অভিযোগ

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১৯ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের প্যাকেটজাত দুধ পান করে অন্তত ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অভিযোগ উঠেছে, দুধ নষ্ট ও তিতা স্বাদের কথা অভিভাবক ও শিক্ষার্থীরা শিক্ষকদের জানালেও তারা জোর করে তা পান করতে বলেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গীর মধুপুর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম এ ঘটনা ঘটে। পরবর্তীতে একই দুধ খেয়ে পার্শ্ববর্তী আরও দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ ৩৪ জনের মধ্যে মধুপুর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন, মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন এবং তুলশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী রয়েছে। তারা সবাই বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের স্বজনরা জানান, ‘রংপুর ডেইরি ফুড অ্যান্ড প্রাইভেট লিমিটেড’-এর সরবরাহকৃত ‘আরডি ইউএইচটি মিল্ক’ পান করার পরপরই শিশুদের পেটে তীব্র ব্যথা ও বমি শুরু হয়। মধুপুর বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, দুধের স্বাদ তিতা লাগায় তারা শিক্ষকদের অবহিত করেছিল। কিন্তু শিক্ষকরা তা তোয়াক্কা না করে সবাইকে শেষ করার নির্দেশ দেন।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিশাত রায় জানান, বিকেল পর্যন্ত ৩৪ জন শিশু বমি ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস, থানার ওসি বুলবুল ইসলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়। শিক্ষা কর্মকর্তা জানান, বর্তমানে শিক্ষার্থীরা বিপদমুক্ত রয়েছে।

ইউএনও অঞ্জন কুমার দাস জানান, মিড ডে মিলের ব্যবহৃত ও অবশিষ্ট সব দুধের প্যাকেট জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। ল্যাব পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/