• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা আমির হোসাইন

গোলাম মোস্তফা, সিরাজদীখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি ; / ১৩ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে আবেগঘন ভালোবাসায় বিদায় নিলেন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা আমির হোসাইন।

সোমবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে অনুষ্ঠানে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।

দীর্ঘ শিক্ষকতা জীবনে মাওলানা আমির হোসাইন খাসকান্দি দাখিল মাদ্রাসার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর হাতে শিক্ষা নিয়েছেন অসংখ্য শিক্ষার্থী। শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতেও তিনি ভূমিকা রেখেছেন।

বক্তারা বলেন, একজন শিক্ষক কখনোই অবসর নেন না। শ্রেণিকক্ষ থেকে বিদায় নিলেও তার শিক্ষা, আদর্শ ও মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে থাকে। মাওলানা আমির হোসাইনের দীর্ঘ শিক্ষকতা জীবন খাসকান্দি দাখিল মাদ্রাসার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তার অবদান শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী দীর্ঘদিন স্মরণ করবে।

বিদায়ী বক্তব্যে মাওলানা আমির হোসাইন প্রিয় প্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। ভারী হয়ে আসে তার কণ্ঠ। এ সময় উপস্থিত অনেকের চোখেও অশ্রু দেখা যায়।

শফিউ আলম শফির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক কানিজ ফাতেমা, অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের এলামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক ডা. শফিকুল ইসলাম এর নাম টা দেওয়া যায় এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

অনুষ্ঠানে বক্তারা মাওলানা আমির হোসাইনের শিক্ষকতা জীবনের অবদানের কথা স্মরণ করেন এবং তার অবসরজীবনের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/