• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শিবগঞ্জ উপজেলার ‘গুণী শিক্ষক’ নির্বাচিত মুহাম্মদ আমিনুল ইসলাম

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) / ৩৫ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ কামরুল হাসান লিটন, স্টাফ রিপোর্টার:বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় মুহাম্মদ আমিনুল ইসলামকে উপজেলার ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাঁর এ অর্জনে শিক্ষক সমাজ, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
মুহাম্মদ আমিনুল ইসলাম শিবগঞ্জ হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ (১২১৯৮), শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাক্ষেত্রে তাঁর আন্তরিকতা, সৃজনশীল পাঠদান, শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীলতা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শিক্ষকতা পেশার পাশাপাশি শিক্ষক সমাজের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার আদায়ে সাংগঠনিক ভূমিকার জন্যও তিনি সহকর্মীদের কাছে পরিচিত। তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার এ স্বীকৃতি শিক্ষক সমাজের জন্যও গর্বের বলে মনে করছেন সহকর্মীরা।
মুহাম্মদ আমিনুল ইসলামের এ অর্জনে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সম্মাননা তাঁকে ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণ ও প্রাথমিক শিক্ষার উন্নয়নে আরও বেশি উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/