• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গৌরীপুরে বাড়ির সামনের পুকুরে যুবকের লাশ, মৃত্যু নিয়ে রহস্য

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) / ২৪ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার, (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে শাকিব মিয়া (২৩) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রামগোপালপুর বাজারসংলগ্ন ঠাকুরবাড়ি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, শাকিব ভালো সাঁতার জানতেন এবং স্বাভাবিকভাবেই জীবনযাপন করছিলেন। যে স্থানে তাঁর লাশ পাওয়া গেছে, সেখানে পানির গভীরতা হাঁটু থেকে কোমরসমান হওয়ায় তাঁর মৃত্যু নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
শনিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যান শাকিব। সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা লাশটি শাকিবের বলে শনাক্ত করেন।
এদিকে শাকিবের ব্যবহৃত মোবাইল ফোনটি ঘরে পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার। তবে ভিড়ের মধ্যে ফোনটি হারিয়ে যেতে পারে বলেও ধারণা করছেন তাঁরা।

গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/