সিরাজদীখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ করে পুকুরে গোসল করতে নেমেছিল ৯ বছরের শিশু মো. হাসান। কিন্তু সেই গোসলই যে তার জীবনের শেষ গোসল হবে—তা কি কেউ ভাবেনি।
রবিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় ঘটে হৃদয়বিদারক এই ঘটনা।
নিহত হাসান মো. বাবুল শেখের ছেলে। তার বাড়ি ঢাকার উত্তরা এলাকায়। সে কুসুমপুর আজিজিয়া মাখজানুল উলুম এতিমখানা মাদ্রাসার হেফজ বিভাগের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে হাসান। গোসল শেষে একে একে সবাই পানি থেকে উঠে এলেও হাসানকে কোথাও দেখা যাচ্ছিল না।
সহপাঠী ও মাদ্রাসার লোকজন তাকে খোজাখুজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় হাসানের সন্ধান পাওয়া যায়। দ্রুত তাকে পানি থেকে তুলে উপজেলার ইছাপুরা স্বাস্থ্যকমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসানের মৃত্যুর খবরে মাদ্রাসা ও আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীদের চোখে পানি, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
মাদ্রাসার প্রিন্সিপাল কারী আতাউল্লাহ বলেন,হেফজ বিভাগের দ্বিতীয় শ্রেণির সকল শিক্ষার্থীই মাদ্রাসার পাশের পুকুরে গোসল করতে নেমেছিল। কিন্তু হাসান গোসল শেষে উঠতে পারিনি, পুকুর থেকে হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
সিরাজদীখান থানার ওসি মো.আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি আমি অবগত আছি, খুবই দুঃখজনক ঘটনা,ঘটনাস্থলে থানার অফিসার পাঠিয়ছি।
https://slotbet.online/