• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শিক্ষার্থীদের জনকল্যাণে ড্রোন ও সেন্সর উদ্ভাবনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার  

নিজস্ব প্রতিবেদকঃ / ১৮ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা, ০৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর): বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন,   ‘Astronomy Club’ থেকে আগামী পাঁচ বছরে তোমাদের মধ্য থেকে এমনতরুণী উঠে আসুক, যারা শুধু Astronomy Olympiad-এ পুরস্কার জিতবে না; বরং নিজের হাতে স্যাটেলাইটের মডেল তৈরি করবে, কার্যকর ড্রোন বানাবে, নতুন সেন্সর উদ্ভাবন করবে, পেটেন্ট করবে এবং স্টার্টআপ গড়ে তুলবে। তোমাদের উদ্ভাবন হোক বাংলাদেশের মানুষের কল্যাণে।

গতকাল শনিবার রাজধানীর বেইলি রোডস্থ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভিকারুননিসা নূন অ্যাস্ট্রোনমি ক্লাব (VNAC) কর্তৃক আয়োজিত “3rd Inter Astronomical Apogee 2026” শীর্ষক বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে জনপ্রশাসন উপদেষ্টা আরও বলেন, মানুষের জীবনকে আরও নিরাপদ, সহজ ও সুন্দর করতে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘনবসতিপূর্ণ ঢাকায় ড্রোন প্রযুক্তি ব্যবহার করে অগ্নিনির্বাপণ, বন্যার পূর্বাভাস ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করা যেতে পারে। তিনি বলেন, তিনি এমন একটি দিনের স্বপ্ন দেখেন, যেদিন ভিকারুননিসার শিক্ষার্থীরা ড্রোনের মাধ্যমে অগ্নিনির্বাপণে মানুষের পাশে দাঁড়াবে।

তিনি শিক্ষার্থীদেরকে বলেন, কেউ লো-অরবিট স্যাটেলাইট নিয়ে কাজ করবে, কেউ তৈরি করবে কৃষি কাজে ব্যবহারের ড্রোন বা বন্যা পর্যবেক্ষণকারী ড্রোন। কেউ এমন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা তৈরি করবে, যা বন্যা ও ঘূর্ণিঝড়ের আগাম তথ্য দিতে পারে; কেউ তৈরি করবে দূষিত পানি শনাক্ত করার সেন্সর। আবার এমন প্রযুক্তি ও উদ্ভাবন করতে হবে, যা গ্রামের কৃষকের জীবন ও কৃষিকাজকে আরও সহজ করবে।

উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার তরুণদের স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম চালু করা হয়েছেএবং উদ্ভাবনী উদ্যোগে সহায়তার জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার প্রদত্ত এই সুযোগকে কাজে লাগিয়ে স্টাট আপ প্রকল্পে আত্ম নিয়োগের আহবান জানান।

উল্লেখ্য যে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শুরু হওয়া তৃতীয় আন্তঃঅ্যাস্ট্রোনমিক্যাল অ্যাপোজি এর আজ সমাপনী দিন। তিন দিনব্যাপী এ উৎসবে নটরডেম কলেজ, হলি ক্রস কলেজসহ ঢাকা মহানগরীর ১৫ টি শীর্ষস্থানীয় কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ ঢাকা মহানগরীর বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/