মো. কামরুল হাসান লিটন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাটের পর এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগীর ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রেখে তার মাকে নির্যাতন ও ঘটনার ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়।
এ ঘটনায় রাজিব (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনটি পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করা হলেও পুলিশ পরে সেটি উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে গফরগাঁও উপজেলার স্থানীয় একটি এলাকায়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ।
অস্ত্রের মুখে জিম্মি করে গাছে বাঁধার অভিযোগ
ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২) দেশীয় অস্ত্র নিয়ে ওই প্রবাসীর বাড়িতে প্রবেশ করেন।
বাড়িতে ঢুকেই তারা পানি চান। পরে প্রবাসীর ছেলে পানি নিয়ে দরজার কাছে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় বলে অভিযোগ।
এরপর অভিযুক্তরা ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করেন। অভিযোগ অনুযায়ী, তারা আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
লুটের পর নির্যাতনের অভিযোগ
পুলিশ ও অভিযোগ সূত্রে আরও জানা যায়, লুটপাটের পর প্রবাসীর ছেলের গলায় চাপাতি ধরে রেখে পাশের ঘরে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ রয়েছে।
পরে অভিযুক্তরা ভুক্তভোগীদের কাছে আরও ২ লাখ টাকা দাবি করেন। তিন দিনের মধ্যে ওই টাকা না দিলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
প্রতিবেশীদের সহযোগিতায় উদ্ধার
ভুক্তভোগীদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত ও পরিদর্শন করে।
শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে রাজিবকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, আটকের সময় ঘটনার ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনটি তিনি পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ সেটি উদ্ধার করে।
মামলা, অন্যদের গ্রেপ্তারে অভিযান
গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান সেখ বলেন, “এ ঘটনায় রাজিব নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী মামলা দায়ের করেছেন। অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
https://slotbet.online/